ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১শে অগাস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আগামী ১০ই অগাস্ট আমরা খসড়া ভোটার তালিকা প্রকাশ করব।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। সনদের এ দুই অংশে বড় ধরনের কোনো আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর। তবে, ভাষাগত ও শব্দগত কিছু আপত্তি রয়েছে এনসিপি ও জামায়াতের।
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। ফলে এখন থেকে দেশের ৬৫ হাজার ৫০২টি প্রাথমিক বিদ্যালয়ের সব প্রধান শিক্ষক দশম গ্রেড অনুযায়ী
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ সহস্রাধিক নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত রংপুর ইনডোর স্টেডিয়ামে একদিনের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬
রপ্তানিযোগ্য পণ্যের ওপর শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসছে বাংলাদেশ। তবে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির অংশ হিসেবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বেশকিছু পণ্য কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার। এরমধ্যে উড়োজাহাজ, গম, তেল ও তুলা উল্লেখযোগ্য। এছাড়া
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য বিদেশি মেডিকেল টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের ২১ জন চিকিৎসক এবং
এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একইসঙ্গে স্বাধীন পুলিশ কমিশন গঠনেও ঐকমত্যে এসেছেন দলগুলোর নেতারা। রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে কমিশনের সহ-সভাপতি আলী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত। রোববার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে রিফাত
বাণিজ্য ঘাটতি কমাতে এবার যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ। ওই দেশের একটি প্রতিষ্ঠান থেকে ২৫টি বোয়িং কেনার জন্য অর্ডার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। সচিব
পুলিশের রাজনৈতিক ভূমিকা ও ব্যাপক দমন-পীড়নের কারণে বৈষম্যবিরোধী আন্দোলন ‘ছাত্র-জনতার আন্দোলনে’ রূপ নিয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগে আওয়ামী লীগের স্বৈরাচারী শাসকের পতন ঘটে। দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। ৫ আগস্টের পর দেশের সার্বিক নিরাপত্তা, আইনের শাসন ও