হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত ‘থার্ড টার্মিনাল’ দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ ফেব্রুয়ারি)
পুদিনা পাতা বিক্রয়ের স্বপ্ন নিয়ে কাজে নেমেছেন পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের চাষি মৃদুল ইসলাম। রমজান মাসে হোটেল-রেস্টুরেন্ট থেকে শুরু করে ঘরে ঘরে পুদিনা পাতার চাহিদা বেড়ে যায়। পুদিনা চাষে কৃষকরা আর্থিকভাবে লাভবানের সম্ভাবনাই বেশি। জনপ্রিয় এই পুদিনা পাতা
দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং আগামীর জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার এমন একটি রাষ্ট্র গঠনের
আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী মাসের
ব্রাজিলিয়ান ফুটবলার ক্যাথলিন সৌজা, যিনি বর্তমানে আল নাসেরের নারী দলের অধিনায়ক, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং সৌদি আরবে ওমরাহ পালন করেছেন। তার জীবনে এটি এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে। জানা গেছে, সৌজা বর্তমানে সৌদি আরবেই বসবাস

বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ তিন বছরের জন্য স্থগিত করতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে সরকার। বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীর সই করা চিঠি সিডিপির কাছে পাঠানো হয়েছে। আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি সিডিপির বৈঠকে বাংলাদেশের এ অনুরোধসহ সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হবে। চিঠিতে বলা হয়েছে, সরকার যে প্রস্তুতিমূলক সময় (প্রিপারেটরি পিরিয়ড) পেয়েছিল, তা মূলত করোনাভাইরাস–পরবর্তী পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহারের কথা ছিল। কিন্তু এ সময়ে একাধিক বৈশ্বিক ধাক্কায় অর্থনীতি চাপে পড়ে। রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়েছে, বিশ্বজুড়ে কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে এবং বৈশ্বিক মন্দার প্রভাব পড়েছে। পাশাপাশি শিপিং খাতে সরবরাহ–ব্যাহত হওয়া ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ অর্থনীতিতে বিনিয়োগ হ্রাস, রাজস্ব প্রবৃদ্ধির নিম্নগতি এবং জিডিপি প্রবৃদ্ধি কমে যাওয়ায় কাঠামোগত সংস্কারের গতি প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। ফলে এলডিসি–উত্তর বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে প্রয়োজনীয় অবকাঠামোগত ও নীতিগত সমন্বয় পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে উচ্চমাত্রার অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে ইউরোপীয় বাজারে জিএসপি প্লাস সুবিধা পাওয়া নিয়ে অনিশ্চয়তা এবং প্রধান বাণিজ্য অংশীদারদের নীতিগত পরিবর্তন বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত সময় প্রয়োজন। এ প্রেক্ষাপটে বাংলাদেশ তিন বছরের জন্য একটি ক্রাইসিস অ্যাসেসমেন্ট পরিচালনা এবং সম্ভাব্য সময় বৃদ্ধি চেয়ে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারির বৈঠকের পর প্রায় দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত হতে পারে। এরপর সিডিপি তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ দেবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী সেপ্টেম্বরে।
মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাসহ বিশ্বের সব ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা ভাষা শহীদ এবং ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২০২৪ এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এ যাবতকালে দেশে গণতান্ত্রিক
নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে পাকিস্তানকে রীতিমতো উড়িয়েই দিল বাংলাদেশ নারী দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মেয়েদের মুখোমুখি হবে ফাহিমা খাতুনের বাংলাদেশ।
নেইমারের ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর গল্প। সান্তোসে শুরু করে অল্প বয়সেই বিশ্বকে মুগ্ধ করেন অসাধারণ স্কিল আর জাদুকরী খেলায়। বার্সেলোনায় মেসি-সুয়ারেজের সঙ্গে এমএসএন ত্রয়ী গড়ে ২০১৫-এ ট্রেবল জিতে ইতিহাস রচনা করেন, পুরনো ব্রাজিলের নান্দনিকতা ফিরিয়ে আনেন। কিন্তু পিএসজিতে ২২২ মিলিয়ন