1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চুরির অপবাদ সইতে না পেয়ে গোবিন্দগঞ্জে নৈশ প্রহরীর আত্মহত্যা  | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

চুরির অপবাদ সইতে না পেয়ে গোবিন্দগঞ্জে নৈশ প্রহরীর আত্মহত্যা 

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চুরির অপবাদ দেয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে বাবু মিয়া(৬০) নামের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গোবিন্দগঞ্জ থানার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের দিগদাইর গ্রামের ছোলায়মান প্রধানের ছেলে বাবু মিয়া স্থানীয় ফুটানি বাজারে নৈশ প্রহরী হিসাবে দায়িত্ব পালন করতেন।
গত কয়েকদিন পূর্বে ফুটানী বাজারের বড় সাতাইল বাতাইল গ্রামের রিমু মিয়া নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে অটোর ব্যাটরি চুরি হয়ে যায়। সেই ঘটনায় খোঁজাখুঁজি করে না পেয়ে গতকাল শনিবার বাজারের দায়িত্বরত নৈশ প্রহরী বাবু মিয়াকে চুরির অপবাদ দেওয়া হয়। এই অপবাদ সইতে না পেয়ে বাবু মিয়া সন্ধ্যায় আত্মহত্যার উদ্দেশ্য গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ বাবু মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে বাবু মিয়া মারা যান।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন মৃত বাবু মিয়ার পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )