1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৬ বছর পর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তফসিল ঘোষণা | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

৬ বছর পর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তফসিল ঘোষণা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ জন দেখেছেন

দীর্ঘ ৬ বছর পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-রাজ-৩১৮৮) ত্রি-বাষিক সাধারন-২০২৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল প্রধান কার্যালয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের (বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন রেজি: নং-বি-২১০০ এর অন্তর্ভুক্ত) ২৫ মেয়াদের জন্য ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো: মনজুরুল আজিজ পলাশ। এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির অপর আরও চার সদস্য সহকারি অধ্যাপক মো: গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ রানা।

 

বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৩ জানুয়ারী বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, ২৫ জানুয়ারি শনিবার খসড়া ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি, ২৭ জানুয়ারী সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৮ ও ২৯ জানুয়ারী মঙ্গলবার ও বুধবার মনোনয়নপত্র ফরম বিক্রয়, ৩০ জানুয়ারী বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, ১ ও ২ ফেব্রুয়ারী শনিবার-রবিবার মনোনয়নপত্র বাছাই, ৩ ফেব্রুয়ারী সোমবার প্রার্থীদের নামের তালিকা প্রকাশ, ৪ ফেব্রুয়ারী মনোনয়নপত্রের উপর আপত্তি ও নিস্পত্তি, ৫ ফেব্রুয়ারী বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার, ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চূড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ ও ২২ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ। গণনা শেষে ভোটের ফলাফল প্রকাশ করা হবে।প্রার্থীদের প্রতীক হচ্ছে সভাপতি পদে- ছাতা, চেয়ার, গরুর গাড়ী, বটগাছ ও খেজুরগাছ। সহ-সভাপতি পদে- দেয়ালঘড়ি, মাছ, টেবিল ল্যাম্প গোলাপফুল।

 

সাধারন সম্পাদক পদে প্রতীক বাইসাইকেল, মোমবাতি, আনারস, হারিকেন ও ঘোড়া। যুগ্ম সাধারন সম্পাদক পদে- টেবিল, ব্যাট বল, মটরগাড়ী, মোটরসাইকেল ও কাপ পিরিজ। সহ-সাধারন সম্পাদক পদে- উড়োজাহাজ, সিংহ, ফ্যান, ব্রীজ ও সেলাই মেশিন। অর্থ সম্পাদক পদে- তালা, হরিণ, কাঠাল, লাটিম ও বই। দপ্তর সম্পাদক পদে- দোয়াত কলাম, মোবাইল, প্রজাপতি, কুড়ে ঘর ও উটপাখি। সাংগঠনিক সম্পাদক পদে- রিক্সা, পাখা, হাতি, ট্রাক ও মই। সড়ক সম্পাদক পদে- কলস, টিউবওয়েল, জগ, ঈগল ও ট্রাক্টর। প্রচার সম্পাদক পদে- টেলিভিশন, মাইক, টেলিফোন, ফুটবল ও একতারা। সমাজ কল্যান সম্পাদক পদে- বালতি, চশমা, তীর ধনুক, সিএনজি ও পানপাতা। কার্যনির্বাহী সদস্য দুইজন পদে- তলোয়ার, হাতুরী, হাস, ষ্টেয়ারিং, জ্যাগ, মিনার, করাত, কেতলী, কুলা, ঘুড়ি, বাল্ব, চাঁদ, চামুচ, চরক্, আম, শাপলা, পুল, ফ্রিজ, রেডিও, ডাব, গ্লাস, স্লাইরেন্স ও হুক্কা।

 

প্রতিদ্বন্দী প্রার্থী বেশি হলে সংরক্ষিত প্রতীকের তালিকা হতে প্রতীক বরাদ্দ দেয়া হবে। এছাড়া প্রার্থীগনের একই পদে প্রতীক হলে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক প্যানেল মেয়র মো: মনজুরুল আজিজ পলাশ বলেন, ২০১৫ সালের ২১ জুলাই দিনাজপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শাখার নিবার্চন হয় দিনাজপুর জেলার আন্ডারে।

 

এরপর থেকে আর নিবার্চন হয়নি। এই প্রথম পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-রাজ-৩১৮৮) ত্রি-বাষিক সাধারন-২০২৫ এর নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো। এই সংগঠনের মোট ১ হাজার ৭৬৩ ভোটার। এরমধ্যে ১ হাজার ৭৪৯ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তারমধ্যে ১৪ টি ভোট ত্রুটিপূর্ণ থাকায় যাচাই-বাচাইয়ে পর তাদের ব্যাপারে সিন্ধান্ত হবে।

 

উল্লেখ্য, গত ১২ জানুয়ারী দীর্ঘ ৬ বছর পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বাির্ষক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর বিভাগীয় ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বাির্ষক সাধারন সভা নিবার্চননের তালিখ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) এলাকার সাংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )