1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ সেমিফাইনাল খেলা অনুষ্ঠি | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ সেমিফাইনাল খেলা অনুষ্ঠি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা মাঠে অষ্টম ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

প্রথম সেমিফাইনাল খেলাটিতে সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। ফলে খেলা গোল শুন্যভাবে শেষ হয়। পরে খেলার মীমাংসার জন্য তা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সৈয়দপুর ফুটবল একাডেমি ৫-৪ গোলে পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমিকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে।

 

গতকালকের প্রথম সেমিফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৈয়দপুর ফুটবল একাডেমির গোলকিপার মো. লিংকন। গতকাল প্রথম সেমিফাইনাল খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন রেফারী মো. রিমন মাহমুদ জাহিদ এবং সহকারী রেফারী ছিলেন ফজলুল হক ও মো. জাকির নায়েক।
আর পুরো টুর্ণামেন্টের খেলায় ধারা বর্ণনা রয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তইফুল ইসলাম তপুু এবং পার্বতীপুুরের মো. খোরশেদ রায়হান। প্রথম সেমিফাইনার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সুমিত কুমার আগরওয়ালা নিক্কি।

 

এতে সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন পরিচালক বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানিফ। এ সময় অন্যান্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সাবেক সভাপতি একেএম খুরশীদ আলম মজনু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। গতকালকের চতুর্থ খেলাটিতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী নানা বয়সী মানুষ উপস্থিত হয়ে তীব্র উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন।

 

আগামী ৩১ জানুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় নীলফামারী ফুটবল কোচিং সেন্টার বনাম সিরাগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধনে করেন দিনাজপুর – ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ।

দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের অষ্টম আসরে পঞ্চগড়, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নীলফামারী, কুষ্টিয়া ও বগুড়াসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। এতে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি, রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ্ ওয়ান্ডার্ট ক্লাব, বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি, নীলফামারীর ফুটবল কোচিং সেন্টার ও সৈয়দপুর ফুটবল একাডেমী।

 

আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর ওই ফাইনাল খেলার মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ইং টুর্নামেন্টের অষ্টম আসরের পরিসমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )