1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে তিনটি দুর্ঘটনায় দু'ই শিশুর মৃত্যু!  আহত ১ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

রাজারহাটে তিনটি দুর্ঘটনায় দু’ই শিশুর মৃত্যু!  আহত ১

 রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৩ জন দেখেছেন

কুড়িগ্রামের রাজারহাটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।কয়েক ঘন্টার ব্যবধানে দুই শিশুর মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে। শুক্রবার (১৪ফেব্রুয়ারী) রাত  ১১ ঘটিকায় রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব পশ্চিমপাড়া এলাকার চায়ের দোকানদার হান্নান মিয়ার বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে আইরিন (৪) নামের এক শিশু ভস্মীভূত হয়েছে।

নিহত আইরিন হান্নান মিয়ার পুত্র আল আমিনের কন্যা।হান্নান মিয়া জানান,শুক্রবার রাতে বাড়ির পাশে একটি ওয়াজ মাহফিল ছিল আমাদের পরিবারের লোকজন ও আশেপাশের সবাই ওয়াজ শুনতে গিয়েছিলাম।হঠাৎ ওয়াজ মাহফিল থেকে আগুন দেখতে পেয়ে দৌড় দেই কিন্তু আগুনের লেলিহান শিখায় আমার ৪টি ঘর,আসবাবপত্র এবং ঘুমন্ত থাকা নাতনি পুড়ে ছাই হয়ে যায়।১১.৩০ ঘটিকার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে রাজারহাট ফয়ার সার্ভিস সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়।ঐদিন দুপুরে তিস্তা নদীতে ডুবে নিরব(৭) নামের এক শিশু নিহত হয়েছে।নিরব বিদ‍্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের তাইজুল ইসলাম ও নুরজাহান দম্পতির ছেলে।

নিহতের পরিবার জানায় স্থানীয় কয়েকটি শিশু মাছ ধরার জন্য পায়ে হেঁটে নদী পার হয়।এসময় নিরব তাদেরকে অনুসরন করে পার হতে গিয়ে নদীর গভীরে পড়ে গেলে আর তীরে উঠে আসতে পারেনি।এছাড়াও বিদ‍্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট এলাকার মন্টু মিয়ার ছেলে মাসুদ রানা সন্ধ্যায় উলিপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )