1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে  ছাত্রদলের কমিটি গঠনের ফরম বিতরণ শুরু | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

নীলফামারীতে  ছাত্রদলের কমিটি গঠনের ফরম বিতরণ শুরু

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৩ জন দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নীলফামারী জেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমুহে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রবিবার থেকে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ শুরু হয় জেলা বিএনপি কার্যালয়ে। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিঠুন কুমার দাস অদিত ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও রুবেল আমিন উপস্থিতিতে পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয়।

 

এরআগে কর্মী সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু বক্তব্য দেন। জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে কর্মী সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম। কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজ ও সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি এবং সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজল বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )