1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের ৩ দিনের কারাদণ্ড | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ২ শ্রমিকের ৩ দিনের কারাদণ্ড

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৭ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের অপরাধে ২ শ্রমিককে ৩ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ মার্চ ) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

 

জানা গেছে, উপজেলার পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে এলাকার কিছু প্রভাবশালী মহল। এরই প্রেক্ষিতে গত ১২ মার্চ উপজেলা প্রশাসনের পরিচালনায় একটি অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলার শালিকাদহ গ্রামের পাশে করতোয়া নদী থেকে উত্তোলিত বালু পরিবহনের সময় শ্রমিক শ্রী পল্লব কুমার (২৪) ও শাহিদ হোসেন (২০) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )