1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে সিরাতে মুস্তাকিমের ইফতার মাহফিল অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

ঘোড়াঘাটে সিরাতে মুস্তাকিমের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৪৩ জন দেখেছেন
দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আছর উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সিরাতে মুস্তাকিম পরিষদের সভাপতি খাদেম আলীর সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী সময়ে বক্তব্য রাখেন, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাবেক চেয়ারম্যান সারোয়ার হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি মনোয়ার হোসেন, উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি কামরুজ্জামান সরকার মাওলানা ফজলুল হক, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা মমিনুল ইসলাম, মুফতি মহিবুল্লাহ, মাওলানা মোজাফফর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মিঠুন প্রমুখ।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঘোড়াঘাট উপজেলা সহ আশেপাশের এলাকার ৫ হাজারের অধিক তৌহিদী জনতা অংশগ্রহন করেন। এ সময় অনুষ্ঠানে সিরাতে মুস্তাকিম পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সহ সভাপতি মমিনুল ইসলাম টুটুল, সহ সভাপতি মোকছেদ আলী সহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )