1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অতিরিক্ত ভাড়া নেয়ায় বিশেষ অভিযান | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

অতিরিক্ত ভাড়া নেয়ায় বিশেষ অভিযান

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন

জলঢাকা থেকে কুমিল্লার ভাড়া ১হাজার ২’শ টাকা কিন্তু যাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছিলো ১হাজার ৫’শ টাকা করে। এমন অভিযোগ পেয়ে শনিবার দুপুরে নীলফামারীর জলঢাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। জলঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে পাঁচজন যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পেয়ে পরাণ পরিবহণ ও হালিম ট্রাভেলস থেকে যাত্রীপ্রতি অতিরিক্ত নেয়া ৩’শ করে টাকা ফেরত দেয়া হয়।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথিরিটি (বিআরটিএ) নীলফামারী সার্কেলের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। এ সময় বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) এস এম মাহবুবুর রহমান উপস্থিত। এরআগে নীলফামারী-সৈয়দপুর সড়কের ফুলতলা নামক স্থানে যানবাহনগুলোর কাগজ পত্র যাচাই করে ভ্রাম্যমান আদালত।

বিআরটিএ’র নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক(ইঞ্জি) এস এম মাহবুবুর রহমান বলেন, নিরাপদ যাত্রীসেবা ও সঠিক ভাড়া আদায় নিশ্চিত করণে বিআরটিএ এই কার্যক্রম পরিচালনা করছে। গেল কয়েকদিনে জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনীর সমন্বয়ে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )