1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

গাইবান্ধায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলার সর্বস্তরের সাধারণ জনতার উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। জেলা শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকা ও কাচারী বাজার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিক্ষোভকারিরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালে তারা ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনসহ বিভিন্ন স্লোগান দেয়।

 

এর আগে সকালে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গণহত্যার প্রতিবাদে জেলার সর্বস্তরের ছাত্র জনতার উদ্যোগে মার্চ ফর প্যালেস্টাইন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের আগে ছাত্র-জনতারা গাইবান্ধা পৌর পার্কে এসে সমবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম বিক্ষোভকারিদের আশ্বাস প্রদান করলে তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
অবিলম্বে গাজায় হামলা জরুরীভাবে বন্ধে জাতিসংঘসহ সকল মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহবান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )