গাইবান্ধার গোবিন্দগঞ্জে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মিছিল সমাবেশের শহরে পরিনত হয় পৌর শহর। উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, পুষ্পার্ঘ্য অর্পণ, মিছিল সমাবেশ, কাঙালি ভোজ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিয়ে পালন করে।
অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা।