1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গভীর রাতে টিসিবির পণ্য আত্মসাতের চেষ্টা, ডিলারের কর্মচারী আটক | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

গভীর রাতে টিসিবির পণ্য আত্মসাতের চেষ্টা, ডিলারের কর্মচারী আটক

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন
গভীর রাতে টিসিবির পণ্য আত্মসাতের চেষ্টার সময় ডিলারের এক কর্মচারীকে আটক করেছে স্থানীয় জনতা। বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ডিলারের নিযুক্ত কর্মচারী রাজু ১৫ প্যাকেট টিসিবির পণ্য ভ্যানে করে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সময় বুধবার (২১মে )রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ভানোর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির পণ্য বিতরণ চলছিল। বিতরণ শেষে অবশিষ্ট ১৫টি প্যাকেজ ডিলারের সহকারী রাজু কৌশলে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয় যুবক নবাবের সন্দেহ হলে তিনি ভ্যানটি আটক করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাজুকে টিসিবির পণ্যসহ ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। রাত ১০টা পর্যন্ত রাজু ও পণ্যগুলো পরিষদ চত্বরেই আটক ছিল।
স্থানীয় বাসিন্দা নবাব বলেন, “টিসিবির এতগুলো পণ্য রাতে আত্মসাতের জন্য গোপনে ডিলার তার লোক দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছিল। আমি দৌড়ে ধরেছি, নাহলে পালিয়ে যেতো। ডিলাররা এসব পণ্য নিয়ে গেলে আর ফেরত আসতো না।”
আটককৃত কর্মচারী রাজু জানান, সাব-ডিলার একরামুলের নির্দেশে তিনি ১৫টি প্যাকেজ ইউনিয়ন পরিষদ থেকে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তার দাবি, এসব মালামাল পরবর্তী মাসে সমন্বয় করার কথা ছিল।
ভানোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শওকত আলী জানান, “বিতরণের পর অবশিষ্ট থাকা ১৫টি প্যাকেজ পরিষদ থেকে রাতে কাউকে কিছু না বলেই নিয়ে যাচ্ছিল ডিলারের কর্মচারী রাজু। স্থানীয়রা আটকে দিয়েছে। আমি ইউএনওকে অবগত করেছি। তিনি ব্যবস্থা নিবেন, কাউকে অবগত না করে ইউপি কার্যালয় থেকে টিসিবির পণ্য নিয়ে যাওয়ায় আমিও ক্ষুব্ধ।”
টিসিবির ডিলার মেসার্স মাহিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল আওয়াল জানান, পাঁচ দিন ধরে পণ্য বিতরণ চলছে। একরামুল নামে এক সাব-ডিলারকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তার বাবা অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। পরে এ ঘটনা জানতে পারেন বলে তিনি উল্লেখ করেন এবং একরামুল ও ইউএনও অফিসে কথা বলবেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে সাব-ডিলারের দায়িত্বে থাকা একরামুল হক উপজেলা প্রশাসন অথবা ইউপি চেয়ারম্যানকে অবগত না করে কেন রাতে পণ্যগুলো বাড়িতে নিচ্ছিলেন, এর কোনো সদুত্তর দিতে পারেননি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ জানান, “ইউপি চেয়ারম্যানকে উদ্ধার হওয়া মালামালগুলো ইউপি কার্যালয়ে হেফাজতে রাখতে বলেছি। আগামীকাল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )