1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারত থেকে ৪ বাংলাদেশি পুশইন করেছে বিএসএফ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ভারত থেকে ৪ বাংলাদেশি পুশইন করেছে বিএসএফ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলার সীমান্ত এলাকায় বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনের চেষ্টার সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে ২ জন মহিলা এবং ২ জন পুরুষ রয়েছেন।

৪২ বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরুচুনা সীমান্তে ২ জন মহিলাকে বাংলাদেশে পুশইনের সময় বিজিবি আটক করে। একই রাতে, দিনাজপুর জেলার বিরল উপজেলার রামচন্দ্রপুর সীমান্তে আরও ২ জন পুরুষকে পুশইন চেষ্টার সময় বিজিবি সদস্যরা আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের পরিচয় এবং বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

প্রাথমিক তথ্য (৪২ বিজিবি) এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে। (৪২ বিজিবি) এর পক্ষ থেকে একটি প্রেস রিলিজের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )