1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে প্রসবকালীন ফিস্টুলা ১৫০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

পার্বতীপুরে প্রসবকালীন ফিস্টুলা ১৫০০ রোগীর বিনামূল্যে চিকিৎসা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে আন্তর্জাতিক প্রসবকালীন ফিস্টুলা নির্মূল দিবস উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ল্যাম্ব হাসপাতাল থেকে মিডওয়াইফারি ও নার্সিং স্টুডেন্ট এবং চিকিৎসকরা একটি বর্ণাঢ্য র‍্যালি মিশন বাজার প্রদক্ষিণ করে। বিদেশি মিশনারি দ্বারা পরিচালিত ল্যাম্ব হাসপাতালের আয়োজনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ, উইমেন হোপ কারিগরি সহায়তায় কমিউনিটি হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্টপ সাফারিং ফিমেল জেনিটাল ফিষ্টুলা, সিলাস বাস্কে ও প্রজেক্ট ম্যানেজার ফিষ্টুলা নির্মূল প্রকল্পের মো. মাহাতাব লিটন। অনুষ্ঠানে ৩ জন ফিস্টুলা সার্ভাইভারের আত্মকথন ও ফিস্টুলা সার্জন ডা. বেয়া রোগীদের ফিস্টুলা হওয়ার কারণ এবং চিকিৎসা বিষয়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় স্টুডেন্টদের পরিবেশনায় ছিল সচেতনতামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রতাপ বর্মন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে এখনো ২০ হাজার ফিস্টুলা রোগী শনাক্ত হয়েছে। প্রতি বছর আরও ২ হাজার রোগী যুক্ত হচ্ছে। ২০০৬ সাল হতে পার্বতীপুরে বিদেশি মিশনারি দ্বারা পরিচালিত ল্যাম্প হাসপাতালটি প্রসবকালীন ফিস্টুলা ১ হাজার ৫শ’ রোগীর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছে। তাছাড়াও রোগীর থাকা খাওয়া যাতায়াত বহন করে হাসপাতালটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )