1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
৬ বছর পালিয়ে থাকলেও রেহাই পেলনা মাসুম | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

৬ বছর পালিয়ে থাকলেও রেহাই পেলনা মাসুম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৫০ জন দেখেছেন
যৌতুক মামলায় ৩ বছরের সাজা হয়েছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জের মাসুম শেখের। এই সাজা এড়াতে ৬ বছর পালিয়ে ছিল। শেষ রক্ষা হলো না। রোববার রাতে সাড়ে ৯টার দিকে পুলিশ তাকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম মাসুম শেখের গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া মাসুম শেখ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের ওসমান শেখের পুত্র। সে প্রায় ৬ বছর যাবত পলাতক ছিল।
থানা সূত্রে জানা যায়, গ্রেফতার মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা (২০৫/১৯ ও ১৪৩/১৯) রয়েছে। এর মধ্যে ১৪৩/১৯ মামলায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় অপরাধের অভিযোগে গোবিন্দগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )