1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজারহাটে অভিযোগের মধ্যেও চলছে ভিজিএফ চাল বিতরণ  | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

রাজারহাটে অভিযোগের মধ্যেও চলছে ভিজিএফ চাল বিতরণ 

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৬৪ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষ্যে দুস্থ অসহায় উপকারভোগীর মাঝে ভিজিএফ’র দশ কেজি চাল বিতরণ কার্যক্রম ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে পরিদর্শন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আল ইমরান।

পরিদর্শনকালে তালিকাভুক্ত উপকারভোগীদের কাছে বিতরণে অসংগতি,অনিয়ম ও চাল ব্যাপারি পরিষদ কমপ্লেক্স এলাকায় ব্যবসা পরিচালনা করলে সরাসরি ভ্রাম্যমাণ আদালতে শাস্তি প্রদান ঘোষণা করেন।

মঙ্গলবার(২৭-মে) দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ খাদ্য গুদামঘরে ভিজিএফ বিতরণ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রামাণিক,ইউপি সদস্য লিটন সরকার,ইউপি সদস্য মামুনুর রশীদ,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম,ইউপি সদস্যা শেফালী বেগম প্রমুখ।রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা গেছে,উপজেলার সাত ইউনিয়ন পরিষদের মাধ্যমে ৪৩ হাজার ৬১জন তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে ভিজিএফ’র দশ কেজি চাল বিতরণ করা হবে। উপজেলার ছিনাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার আশুতোষ রায়ের বিরুদ্ধে বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ এই আশুতোষ মেম্বার আওয়ামীলীগের দোসর।তাই তিনি ৫ আগস্ট /২৪এর পর পালাতক।তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন তার একান্ত ঘনিষ্ঠ রাখাল চন্দ্র পাল।ওই ওয়ার্ডের দুইশত জন উপকারভোগী চালের কার্ড না পেয়ে মেম্বারের বাসায় অবস্থান করেন। লিপি বেগম জানান, ভিজিএফ তালিকায় গত ঈদে চাল পেলেও তাকে জানানো হয় তার নাম নেই। শুধু তিনি নন এ অভিযোগ শতাধিক নারীর।

এ বিষয়ে ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেম্বারের সহযোগী রাখাল চন্দ্র  জানান,মেম্বারের তালিকা অনুযায়ী কার্ড বিতরণ করেছি, কিছু নাম পরিবর্তন হওয়ায় তাদেরকে দিতে পারি নাই। অভিযুক্ত মেম্বার পালাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )