1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিশুর মর্মান্তিক মৃত্যু | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পার্বতীপুরে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিশুর মর্মান্তিক মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২৪৬ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা চত্তরের পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থী মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার সময় পার্বতীপুরে উপজেলা চত্তরের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই শিশুর হচ্ছেন, পার্বতীপুরে উপজেলা পরিষদের পিছনে পশ্চিম হুগলিপাড়া মহল্লার  মোশারফ হোসেনের মেয়ে মোসফিকা আক্তার মিম (৯) ও আতাউর রহমানের মেয়ে আছিয়া মোবাস্বিরা (৮)। তারা দুজনেই আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী কিন্ডার মাদ্রাসার
২য় শ্রেণির ছাত্রী মোসফিকা আক্তার মিম ও প্রথম শ্রেণীর শিক্ষার্থী আছিয়া মোবাস্বিরা।
পারিবারিক সুত্রে জানা যায়, মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা প্রতিদিনের ন্যায় আজ মঙ্গলবার সকালে মাদ্রায় যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা থেকে টিফিনের সময় বাড়ীতে এসে প্রতিবেশী আরও দুই আব্দুল্লাহ (১২) তাজিম (১০) শিশুসহ ৪জন মিলে উপজেলা পরিষদ চত্তরে গোসল করতে যায়। পরে ওই দুই শিশু ফিরে গেলেও মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরা বাসায় যায়নি। এসময় পরিবারের লোকজনেরা ওই দুই শিশুকে দেখতে পেয়ে মোশফিকা আক্তার মিম ও আছিয়া মোবাস্বিরার কই জানতে চাইলে, আব্দুল্লাহ ও তাজিম জানায়ও ওরা দুইজন পুকুরে গোসল করছে। পরে পুকুরে গেলে পায়ের জুতা পাওয়া যায়। পরে সবাই মিলে পুকুরে নেয়ে খোজা খুজি শুরু করলে আছিয়ার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনার পর উপজেলা চত্ত্বরে শোকের ছায়া নেমে আসে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেন বলেন, আমরা উপজেলা প্রশাসন শোকাহত। তাদের স্বরণে তাৎক্ষণিক ভাবে উপজেলার সকল কার্যক্রম স্থগিত করেছি। শিগগরই পুকুরের চারপাশে ঘিরে দেয়া হবে। এখন থেকে এই পুকুরে গোসল করা নিষিদ্ধ করা হলো। এলাকাবাসীর অনুরোধেই উত্তরের গেটটি খোলা হয়েছিল। আজ রাত ৮টার পর থেকে উপজেলা পরিষদের গেট বন্ধ থাকবে।
এ ব্যাপারে আনোয়ারুল হিফজুল কোরআন এন্ড নুরানী কিন্ডার মাদ্রাসার পরিচালক হাফেজ মাহাবুব হোসেন (ত্রিপল কামিল) বলেন, তারা দুইজনেই মেধাবী শিক্ষার্থী ছিল। আমরা দুইজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম।
এদিকে, এ খবর পাওয়ার পর পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এজেএম মেনহাজুল হক ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং শোকাহত পরিবারের বাড়ীতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী পুকুরের পানিতে ডুবে মৃত্যুর  ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )