1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন বন্ধ

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর)
  • আপলোডের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মজুত শেষ হয়ে যাওয়ায় সাময়িক উত্তোলন বন্ধ হয়ে যায়। খনির ১৩০৫ কোল ফেইজের মজুত শেষ হওয়ায় আজ সোমবার (২৩ জুন) দুপুর থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়। বড়পুকুরিয়া কয়লাখনির মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) খান মো. জাফর সাদিক জানান, ১৪০৬ নতুন ফেইজে যন্ত্রপাতি স্থাপনে কাজ শেষ হলে আগামী আগষ্টের প্রথম সপ্তাহে উত্তোলন শুরু হবে আশা করা যাচ্ছে।

 

১৪০৬ নতুন ফেইজ থেকে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন কয়লা পাওয়া যাবে। ২০২৫ সালের ২৩ জানুয়ারি থেকে খনির ভূগর্ভস্থ ১৩০৫ নম্বর ফেইজ থেকে কয়লা উত্তোলন শুরু হয়। বন্ধ হয়ে যাওয়া ১৩০৫ ফেইজ থেকে ৫ লাখ ১ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। বন্ধ হয়ে যাওয়ায় নতুন ফেইজে যন্ত্রপাতি স্থানান্তরের জন্য খনির কয়লা উৎপাদন প্রায় দেড় মাস সময় সাময়িক বন্ধ থাকছে। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: আবু বক্কর সিদ্দিক জানান, তাপবিদ্যুৎ কেন্দ্র সচল রাখার জন্য কোল ইয়ার্ডে প্রায় ৫ লাখ টন কয়লা মজুত রয়েছে। কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৬০ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিটটি থেকে উৎপাদিত ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।

 

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম সরকার বলেন, খনির নতুন ফেইজ তৈরি করতে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ। নতুন ফেইজের উন্নয়নকাজ শেষ হলে আগষ্টের প্রথম সপ্তাহে কয়লা উত্তোলন আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )