1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় বাড়িঘরে হামলা থানায় অভিযোগ | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় বাড়িঘরে হামলা থানায় অভিযোগ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

তেঁতুলিয়ায় রাতে বাড়িঘর ভাংচুর ও টাকা লুট করায় থানায় আভিযোগ করেন ভুর্তভুগিরা। ঘটনাটি ঘটে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের মাটিয়া পাড়া গ্রামে সাগর আলীর বাড়িতে।

অভিযোগের ভিত্তিতে জানাযায়,গত ২১ জৃুন রাতে আমার বসত বাড়িতে ৩০/৪০ জনের মত আসিয়া হামলা করিলে আমরা পরিবারের ঘুমন্ত অবস্থায় জাগত হইয়া বর্ণিত বিবাদীদ্বয়ের দেখিতে পাইয়া দেখি যে,তাদের হাতে থাকা দা,কুড়াল কোদাল ছুড়ি,বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত এইয়া আমার বাড়ীতে অনাধিকর প্রবেশ করে এবং আমাদেরকে বলে যে তোমারাকে প্রাণে মারিয়া ফেলিব এবং জমির স্বাদ চিরতরে মিটিয়ে দের। তাদের কে দেখিয়া ডাক চিৎকার করিয়া পালিয়া যাই। এসময় আনোয়ার গ্রুপের ম্যানেজার বাবরু(৫০) হুকুমে বাকিরা আমার বাড়ী ভাংচুর ছিন্ন বিন্ন করিয়া ফেলে এবং আমরা পরিবারের সবাই বাড়ীতে ফেরৎ আসিয়া দেখিতে পাই যে, আমাদের বাড়ীর ১টি সুয়ার ঘর ও ১টি রান্না ঘরবাড়া ঘরের চার পাশের থাকা বেড়া ভাঙ্গিয়া এবং আমার চারপাশের গাছ-পালা তুলিয়া ফেলে। আমি ঘরে ঢুকিয়া দেখি যে, আমার গরু বিক্রি করা গচ্ছি টাকা সহ ১০০০০০ (একলক্ষ) টাকা নিয়ে যায়।আমার পিতার পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৭৪শতক জমির এর মধ্যে বসত ভিটে বাড়ি রহিয়াছে।

সরজমিনেগেলে সাগর জানান,আমার বাপের জমিতে আমি বাড়ি করেছি।আমরা স্ত্রী সন্তান সহ দীর্ঘদিন ধরে এখনে বসবাস করে আসছি।আমার যে চাচাতো ভাইরা আছে তারা প্রায় রাতে বাড়িতে হামলা করে তখন এখান থেকে পালিয়ে যায়।গত শনিবার রাতে ঘুরে সময় রাত দুইটায় এসে ঘেরাবেরা সব ভাংগে ফেলে পরে ঘুম থেকে টেরপেলে টসলাইট মেরে দেখি ৩০হতে৪০ জন লোক নিয়ে এই ঘর ভাংচুর করে জিনিসপত্র বিভিন্ন দিকে ফেলে রেখেছে ঘরে রাখা চখি বালিস খেতা সবকিছু ছিন্নবিন্ন করে দিয়েছে। তাদের মধ্যে আনোয়ার গ্রুপের ম্যানেজার বাবু(৫০) নুর জামান (৪৫) জাহিদুল এক (৫০)কে দেখা গেছে। আমার প্রশাসনের কাছে দাবী এদের যেন বিচর করা হয়।

আনোয়ার গ্রুপের ম্যানেজার বাবু জানান,এর আগে ঐ জমিতে ভুর্তভুগি ১৪৪/১৪৫ ধারায় কম্পানির নামে মামলা করে পরে সেটিকে কোট খারিজ করে কম্পানির নামে রায় দেয়। সে জমিতে চাষাবাদের জন্য হাল মারবো বলতে গেলে তারা নিজিরায় কিছুনা কিছু ঘটাবে । আর ঘর ভাংগার কাজটি তারা নিজেরায় করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।জমিটি এনিমি লিস্ট নিয়ে সেটি খারিজ করে আমাদের কম্পানিকে দিযেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )