1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সড়ক দুর্ঘটনায় পা হারালেন সংবাদ পাঠিকা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় পা হারালেন সংবাদ পাঠিকা

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ জন দেখেছেন

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরী হাট বাজারে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁওয়ের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় তিনি একটি পা হারিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সকাল  ৮ টাই মিনিটে এ দুর্ঘটনা ঘটে। মনি চৌধুরী, সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে, দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন,খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )