1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাঁদাবাজ, সন্ত্রাসকে ভয় পাবেন না, আমরা প্রতিবাদ করতে শিখেছি: নাহিদ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

চাঁদাবাজ, সন্ত্রাসকে ভয় পাবেন না, আমরা প্রতিবাদ করতে শিখেছি: নাহিদ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন

‘চাঁদাবাজ, সন্ত্রাসকে ভয় পাবেন না। আমরা প্রতিবাদ করতে শিখেছি।’
শুক্রবার (৪ জুলাই) ‘জুলাই পদযাত্রার’ পথ সভায় রাত সাড়ে ১১টায় দিনাজপুরের ঘোড়াঘাটে পৌরসভার আজাদ মোড়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মানুষের সমস্যা সমাধান করায় আমাদের রাজনীতি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের কাজ। জনগণই আমাদের বৈধতা। চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোকে ভয় না পেয়ে প্রতিবাদ করতে শিখেছি। এটা আমাদের জারি রাখতে হবে। এটা যদি জারি না রাখেন তাহলে নতুন করে স্বৈরাচার তৈরি হবে। জাতীয় নাগরিক পার্টি এজন্য উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করে যাবে এজন্য আমাদের পদযাত্রা প্রথম শুরু করেছি উত্তরবঙ্গ থেকে।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী ৩ আগষ্ট ঢাকায় বিশাল প্রোগ্রাম করবো। আমাদের যে জুলাই ইস্তেহার আমাদের যে জুলাই ঘোষণা পত্র এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের যে আশা আকাক্সক্ষা সনদ সেটা আমরা জাতির সামনে তুলে ধরবো। আমরা যে রকম গণঅভ্যুত্থানে বিজয় লাভ করেছি আগামী সংসদেও বিজয় লাভ করবে ইনশাআল¬াহ।
এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন।
ঘোড়াঘাট উপজেলা শাখা সংগঠন প্রভাষক আব্দুল মান্নান সরকার ও কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার মিথুনসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )