
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শালমারা ইউনিয়নে আদ দাওয়া ইসলামী পাঠাগার এন্ড দাওয়াহ সেন্টার উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বেলা ৪টায় সামাজিক ও ধর্মীয় সংগঠন আদ দাওয়া ইসলামী পাঠাগার এন্ড দাওয়াহ সেন্টার এই বৃক্ষরোপণ করা হয়।
আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বৃক্ষরোপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জামিয়া আস সালাফিয়ার শিক্ষক শহিদুল্লাহ সালাফী। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুম প্রধান। আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, শাহারুল হক মুন্সি, জিয়াউল হক সহ আরো অনেকে।
পরে শালমারার শিক্ষার্থীদের হাতে দুটি করে গাছের চারা বিতরণ করা হয়।
Related