1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন

কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৫৯ জন দেখেছেন

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসিতে গাইবান্ধার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সদর উপজেলা হল রুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এই পুরস্কারের আয়োজন করে।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদ আল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন, জেলা শিক্ষা অফিসার মো: আতাউর রহমান, সরকারি জেলা শিক্ষা অফিসার খান মো: সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস, এম, সাঈদ হাসান, একাডেমিক সুপার ভাইজার এ, এইচ, এম, হুমায়ুন কবির প্রমুখ।

 

এছাড়াও কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২ সালে এসএসসি ও সমমানের মেধাতালিকার ১৭ জন এবং ২০২৩ সালে এইচএসসি ও সমমানের ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )