1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

বড়পুকুরিয়া কয়লা খনির নতুন এমডি আবু তালেব ফরাজী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড পরিকল্পনা পরিবেশ ক্রয় এবং বিপনন (পিইপিএন্ডএম) বিভাগের মহাব্যস্থাপক (কারিগরি ক্যাডার) মো. আবু তালেব ফরাজী কে নিয়োগ দেওয়া হয়েছে।

 

রবিবার (৩ আগষ্ট) বিদ্যুৎ জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন এর মহাব্যবস্থাপক (প্রসাশন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চলতি দায়িত্ব প্রদান করা হয়। বদলিকৃত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার কে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন এন্ড মাইন্স) দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিদায়ী এমডি’র বিরুদ্ধে ২০২৩ সালের ডিসেম্বর থেকে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় অসংখ্য দূর্নীতির রিপোর্ট প্রকাশিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )