1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালি ও গণমিছিল | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালি ও গণমিছিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট)বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে এক বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাবলু সহ আরও অনেকে। এ সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

এর আগে বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে এ দিবস উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। তার আগে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোফাখখায়ের ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারী ইমরান হোসেনের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমুখ।

 

সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জুলাই-আগস্ট আন্দোলনে আবু সাঈদ, মুগ্ধ সহ প্রায় দুই হাজার ছাত্র জনতা, নারী ও শিশুর আত্মত্যাগ ও অসংখ্য পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোষরদের ষড়যন্ত্র এখনো অব্যাহত। দৃশ্যমান বিচার ও সংস্কার না করা হলে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সমাবেশ শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )