1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিনা আক্তার (৪৫) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ আগস্ট ) বিকেলে উপজেলার  তিরনই হাট ইউনিয়নের প্রধান পাড়া এলাকায় এঘটনা ঘটে।
নিহত মিনা ওই এলাকা গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
তিরনইহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসাইন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, বুধবার বিকেলে বাড়িতে রান্নার কাজ করছিলেন মিনা আক্তার। এসময় রান্না ঘরের সুইচবোর্ডে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে প্রথমে শালবাহান হাটে পল্লী চিকিৎসকের কাছে পরে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, গৃহিণীর মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )