
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগমকে আটক করেছে পুলিশ। তাকে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শাকিলাকে বৃহস্পতিবার সন্ধ্যায় বিকেলে পৌর এলাকার বোয়ালিয়া থেকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
Related