1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

পার্বতীপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল ঢাকা মোড় কোচ স্থান থেকে শোভাযাত্রা শুরু করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড় কোচ স্থানে জনসভার সভায় মিলিত হয়।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল ৫টায় জনসভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সাবেক সাংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক। এতে সভাপতিত্ব করেন, পার্বতীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ।

এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অহিদুল হক সরদার, সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ সাবেক প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, যুগ্ম আহবায়ক যোবায়ের হোসেন বাবুু, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল মারুফ স্বপন প্রমুখ।

উদ্ধোধক ছিলেন, পার্বতীপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান সিয়াম। প্রধান বক্তা ছিলেন, পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও বিশিষ্ট ঠিকাদার মো. হান্নান আশরাফী প্রিন্স।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপেেজলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমারত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )