1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৪৭ জন দেখেছেন
নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ এলাকায় চাল বোঝাই ট্রাকের চাপায় সামছুল ইসলাম(৫০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সামছুল ইসলাম উপজেলার সাপমারা ইউনিয়নের সাপমারা গ্রামের আবু বক্করের ছেলে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শী জানায়, বুধবার দুপুর সোয়া ২টার দিকে গোবিন্দগঞ্জ থেকে কামদিয়াগামী একটি চাল বোঝাই ট্রাক ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছায়। এসময় খামারপাড়ার দিক থেকে আসা সামছুল ইসলাম নামের এক বাইসাইকেল আরোহী আসছিল৷ তার পিছনে একটি শিশু ছিল। শিশুটি ট্রাক দেখে লাফ দিয়ে নেমে পড়লে বাইসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ দুঘর্টনায় বিষয়টি নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )