
গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা -রংপুর মহাসড়কের পান্থাপাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছে৷ সোমবার বেলা ৩টার দিকে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মহিলা পান্থাপাড়া মহল্লার সেলু শেখের মেয়ে মরিয়ম আক্তার।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। তারা ফুটওভার ব্রিজের দাবীতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার আশ্বাসে অবরোধ তুলে নেয়।
Related