পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে দিনাজপুর সিটিসি র্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামে অভিযান চালায়। এসময় ৩৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এঘটনায় উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫) ও একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০) কে গ্রেফতার করে।
র্যাব জানায়, উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে এটি প্রাথমিক ভাবে আসল কষ্টি পাথরের মূর্তি বলে জানা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মূর্তিটি দেখতে কষ্টিপাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা- নিরীক্ষার পর প্রকৃতপক্ষে এর গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।