1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারাগঞ্জে নিহত ইরফানের পরিবারকে তারেক রহমানের পক্ষে খাদ্য সামগ্রী প্রদান | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

তারাগঞ্জে নিহত ইরফানের পরিবারকে তারেক রহমানের পক্ষে খাদ্য সামগ্রী প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ জন দেখেছেন

রংপুরের তারাগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে গলা কেটে হত্যাকান্ডে নিহত ইরফান আলী বাবুর পরিবারকে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট দামোদরপুর পন্ডিতপাড়া গ্রামে নিহতের পরিবারের হাতে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তুলে দেন রংপুর-০২ তারাগঞ্জ-বদরগঞ্জ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডভোকেট গোলাম রসুল বকুল।

গত ২৮ জুলাই উপজেলার ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা এলাকায় দুষ্কৃতকারীরা গলা কেটে হত্যা করেন ইরফান আলী বাবুকে। ইরফান আলী বাবু বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিলেন।

এসময় এ্যাডভোকেট গোলাম রসুল বকুল বলেন, তারেক রহমানের নির্দেশে তিনি শোকসন্তপ্ত পরিবারের কাছে সমবেদনা জানাতে এসেছেন।

তিনি আরও বলেন, ইরফান আলী হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করে লাভ হবে না। হত্যাকারীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং বিএনপি সার্বক্ষণিক ইরফানের পরিবারের সঙ্গে আছে থাকবে বলে জানান এ্যাডভোকেট গোলাম রসুল বকুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )