


মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩ তম রাস্ট্রপতি এবং রিজভী আহম্মেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন নগরীতে আনন্দ র্যালি বের করে। গতকাল শনিবার মহানগর বিএনপির দলীয় কার্যালয় থেকে দুপুর ১২ টায় এই র্যালি বের করা হয়।
র্যালি পূর্ব এক সমাবেশে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধণ্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহ্বায়ক রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, মহানগর কমিটির সদস্য সচিব সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মাহফুজ উন নবী ডন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম মিজু, সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল, মুক্তিযোদ্ধা দল মহানগরের সভাপতি নুর মোহাম্মদ,মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আরজানা বেগম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন প্রমূখ।
এ সময় তারা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একজন যোগ্য নেতাকে বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে জাতীকে ঐক্যবদ্ধ করেছেন। বিগত দিনের আন্দোলন সংগ্রামে দল ও দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ খাঁটি দেশপ্রেমিক সিপাহসালার হিসেবে অকুতোভয় সৈনিকের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে বিএনপি‘র আন্দেলন সংগ্রামের আর এক মহানায়কে দায়িত্ব দিয়ে আগামীদিনে দল কে আরো সংগঠিত করার জন্য যোগ্য নেতা বেছে নিয়েছেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২ টার দিকে গ্র্যান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যলয় থেকে আনন্দ র্যালী বের করা হয়।