1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার তাগিদ দিলেন অভিনেত্রী নাবিলা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার তাগিদ দিলেন অভিনেত্রী নাবিলা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮ জন দেখেছেন

সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি কিশোরী গর্ভধারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব মাসুমা রহমান নাবিলা।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে একটি বেসরকারি কনভেনশন হলরুমে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে তিনি এ আহ্বান জানান। এর আগে, দেশের জনপ্রিয় এই উপস্থাপিকা, মডেল ও অভিনেত্রী রংপুর বিভাগের মাতৃ ও নবজাতক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে জননীয় প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন। এসময় বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে মা ও নবজাতকের বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন।

একই সঙ্গে এএনসি ও পিএসসি সেবাগ্রহীতা মা ও তাদের পরিবারের সদস্য, বাল্যবিবাহের প্রতিরোধের অভিজ্ঞতাসম্পন্ন কিশোরী, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং স্থানীয় সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

পরে প্রেস বিফ্রিংয়ে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা বলেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা করতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোরী গর্ভধারণ ও বাল্যবিবাহ প্রতিরোধ করা; দুর্গম ও চরাঞ্চলের জন্য মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা নির্দেশিকা ও রেফারেল ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ, সঠিক পদায়ন, দক্ষতা উন্নয়ন ও সহায়ক কর্মপরিবেশ নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যখাতে মানুষের আস্থা আরো বাড়বে।

মাতৃ ও নবজাতক স্বাস্থ্যখাতে সরকারি বিনিয়োগ ও বাজেট বরাদ্দ বৃদ্ধি জানিয়ে তিনি বলেন, রংপুর অঞ্চলের প্রতিটি মা ও নবজাতক নিরাপদ, সম্মানজনক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে। যদি স্বাস্থ্যখাতে আরেকটু দৃষ্টি দেয়া যায়। সরকারের বিভিন্ন উদ্যোগের সাথে সমন্বয় করে জননী প্রকল্প বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

প্রেস ব্রিফিংয়ে সরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রশাসন, স্থানীয় সরকার, কমিউনিটি এবং অন্যান্য অংশীজনের মধ্যে দীর্ঘমেয়াদি অ্যাডভোকেসি ও সমন্বিত সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়__যাতে একটি সহজপ্রাপ্য ও প্রয়োজনীয় স্বাস্থ্যব্যবস্থা গড়ে ওঠে এবং সকলের জন্য মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবায় সমতাভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিত করা যায়।

এ সময় অন্যান্যের মধ্যে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের জননী প্রকল্পের ফিল্ড অপারেশন্স ম্যানেজার ডা. গোলাম ফখরুদ্দীন ফাহিম, প্রকল্প পরিচালক ডা. উজ্জ্বল কুমার রায়, প্রকল্প সমন্বয়কারী মোহম্মদ ফরাজদুক ভূঞা, মিডিয়া এণ্ড ক্যাম্পেইন কমিউনিকেশন্স সিনিয়র ম্যানেজার আশফাক জামান উপস্থিত ছিলেন

প্রসঙ্গত; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (MoH&FW) সার্বিক তত্ত্বাবধায়নে বাস্তবায়িত জননী প্রকল্পটি কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন-এর কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ-এর বাস্তবায়নে রংপুর ও লালমনিরহাট জেলার ৪০টি ইউনিয়নে কার্যক্রম পরিচালনা করছে।

জননী প্রকল্পের মূল লক্ষ্য হলো মানসম্মত মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা জোরদার করা, জরুরি প্রসব সেবা উন্নত করা, দক্ষ স্বাস্থ্যসেবা প্রদানকারী নিশ্চিত করা, রেফারেল ব্যবস্থা শক্তিশালী করা এবং কমিউনিটির সম্পৃক্ততা বৃদ্ধি করা। পাশাপাশি বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণের মতো সামাজিক প্রতিবন্ধকতা মোকাবিলার ওপরও প্রকল্পটি গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )