1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

পার্বতীপুরে মাদকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ জন দেখেছেন

দৌড় দিয়ে পালানোর সময় দুই কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২২) কে গ্রেপ্তার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। সোমবার বেলা ১টা দিকে পার্বতীপুর রেলওয়ে থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে পার্বতীপুর রেল জংশনের ১ নম্বর প্লার্টফম কুলি ঘরের পূর্ব যাত্রীদের বসার স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে থাকা নুডস প্যাকেটে রাখা ১ কেজি ৩শ’ গ্রাম ও বম্বে সুইট চানাচুর প্যাকেটে ৩শ’ গ্রাম ও টোষ্ট প্যাকেটে ৫শ’ গ্রাম শুকনো গাঁজাসহ মোট ২ কেজি ১শ’ গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬৩ হাজার টাকা। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

ধৃত জাহাঙ্গীর আলম লালমনিরহাট সদর এলাকার বনগ্রামের ফজল করিমের ছেলে। আসামি জাহাঙ্গীর আলমকে আগামীকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, দৌড় দিয়ে পালানোর সময় কাছ থেকে দুই কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )