1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে এনসিপি'র চাল বিতরণ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ফুলছড়িতে এনসিপি’র চাল বিতরণ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৭০ টি পরিবারের মাঝে জি আর (খাদ্য ও অর্থ সহায়তা) বরাদ্দের ৫০০ কেজি চাল বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি  (এনসিপি) ফুলছড়ি শাখা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়। চাল পেয়ে খুশি স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসানুল হক স্বাধীন, সদস্য সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন ও ইবনে সিনহা লিয়ন প্রমুখ। এনসিপির যুগ্ম সমন্বয়ক আহসানুল হক স্বাধীন বলেন, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ফুলছড়ি উপজেলায় দুস্থ মানুষের মাঝে সামান্য কিছু চাল বিতরণ করলাম। অবহেলিত, ফুলছড়ির এই অসহায় মানুষগুলো সামান্য কিছু চালের জন্য ছুটে আসে অনেক অভাব।  আমাদের ফুলছড়ি উপজেলা জাতীয় নাগরিক পার্টি এইসব মানুষদের অধিকারের জন্য আগামীতে কাজ করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )