
রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর স্মরণে কাউনিয়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৪ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির দর্লীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়জুর রহমান বাদল, মামুনুর রশীদ মামুন ও আনোয়ার শাহাদাত।উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, সাবেক উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ সহ
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মরহুম আনিছুর রহমান লাকু ছিলেন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও আদর্শবান সংগঠক। তাঁর মৃত্যুতে বিএনপি একজন নিষ্ঠাবান ও কর্মীবান্ধব নেতা হারিয়েছে। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Related