1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় কে ওয়াইএসডির বার্ষিক সভা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

কাউনিয়ায় কে ওয়াইএসডির বার্ষিক সভা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৭ জন দেখেছেন

কেওয়াইএসডিও এর ১০ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাহী পরিষদের অভিষেক বৃহস্পতিবার কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। কাউনিয়া ইউথ-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেওয়াইএসডিও) এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সমাজসেবা অফিসার মো. সামিউল আলম। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম সফি।

খোপাতী উচ্চ বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক মোজাম্মেল হক সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ। বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক সামছুল আলম, সোলায়মান মিয়া, সংস্থার নির্বাহী পরিচালক মো. সোহেল রানা প্রমুখ। অভিষেক অনুষ্ঠানে নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের উত্তরীয় পরান হয়।

সংস্থার বার্ষিক সাধারণ সভায় অব.প্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক সরকার কে সভাপতি, শামসুল আলম কে জ্যেষ্ঠ সহ-সভাপতি, মো. আব্দুল কুদ্দুসকে সহ:সভাপতি, মো. সোহেল রানাকে সদস্য সচিব, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক মো. সারওয়ার আলম মুকুল কে সাংগঠনিক সম্পাদক, বিউটি আক্তারকে সদস্য (অর্থ), নির্বাহী সদস্য পাভেল হাসান, আশরাফুল আলম ও লুপিং আক্তার সহ ০৯ সদস্যর নির্বাহী পরিষদ গঠন করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )