1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জুলাই সনদের বাস্তবায়ন হলে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে: এটিএম আজাহারুল ইসলাম | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জুলাই সনদের বাস্তবায়ন হলে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে: এটিএম আজাহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২১০ জন দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনি এলাকার জামায়াতে ইসলামি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটিএম আজাহারুল ইসলাম বলেছেন- সকল রাজনৈতিক দলের সম্মতিতে যে জুলাই সনদের স্বাক্ষর হয়েছে, দেশের ইতিহাসে তা যুগান্তকারী ঘটনা। এটি বাস্তবায়ন হলে এর মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার এবং হারানো ভোটের অধিকার ফিরে পাবে। ফলে আগের মত দিনের ভোট রাতে হবে না। ব্যালট বাক্স ছিনতাই করার সুযোগ থাকবেনা। এজন্য জুলইি সনদকে আইনে পরিণত করতে হবে।

এর সফল বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ম্যান্ডেট নিতে গণভোট দিতে হবে। তিনি বুধবার বিকেলে রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় ভীমপুর দারুস সুন্নাত দাখিল মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় ইউনিয়ন শাখা আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে ইসলামির আলমপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আক্কাছ আলী সমাবেশে সভাপতিত্ব করেন।

এটিএম আজাহারুল ইসলাম রাতে তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের কাজে পাড়ায় স্থানীয় কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাজি ইলিয়াছ আরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জামায়াতে ইসলামির স্থানীয় ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত পৃথক সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে এটিএম আজাহারুল ইসলাম বিকেলে জামায়াতে ইসলামির আলমপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে উপজেলার সয়ার ইউনিয়নের কাজী পাড়ায় স্থানীয় খেলার মাঠে আয়োজিত ফুটবল প্রতিেিযাগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এসব সমাবেশে জামায়াতে ইসলামির বদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আমির শাহ্ মুহাম্মদ রুস্তম আলী, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামির আমীর এস এম আলমগীর হোসেন, উপজেলা সেক্রেটারী মাওলানা ইয়াকুব আলী, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, মোহাম্মদ আতিয়ার রহমান এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সমাবেশে এটিএম আজাহারুল ইসলাম বলেন, আগামীতে জনগণ যদি জামায়াতে ইসলামিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, এবং আমি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ব্যাবস্থাসহ স্বাস্থ্য সেবা এবং এলাকার স্কুল, কলেজ , মাদ্রাসার কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। আমরা সমাজ ও রাষ্ট্রে আল্লাহর র্নিদেশিত পথে সততার সাথে জনগণের আমানত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করবো। তিনি আগামী নির্বাচনে দেশ এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি শক্তির পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

সব সমাবেশে এলাকাবাসীর উদ্দেশ্যে এটিএম আজাহারুল ইসলাম বলেন, অনেক দল আর নেতা দেখেছেন, এবার জামায়াতে ইসলামিকে নির্বাচিত করে আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়ে পরীক্ষা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে সরকারি বরাদ্দের আমানত জনগণের কল্যাণের কাজে ব্যবহার করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )