1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে উফসী জাতের ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সরওয়ার তৌহিদ প্রমুখ।

উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, উপজেলা বিএনপির সদস‍্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১ হাজার কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )