1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিস্কারাদেশ প্রত‍্যাহার | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন শিকদারের বহিস্কারাদেশ প্রত‍্যাহার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম ফরিদুল হক ( শাহিন শিকদার) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এই খবরে উল্লাশে ফেটে পরেছে দলের তৃনমৃল পর্যায়ের নেতা কর্মীরা। আনন্দে মিষ্টি খাওয়ার ধুম পরেছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সাথে সারাদেশের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে থাকা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য গত বছরের  ১৫ মে বিএনপির দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী  উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ায়  এ কে এম ফরিদুল হক শাহিন শিকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

তিনি উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। এতে মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।ফরিদুল হক শাহিন শিকদার তার বহিস্কারাদেশ প্রত‍্যাহারের বিষয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, দল থেকে আমাকে বহিষ্কার করা হয়েছিল। আমি সেটা মেনে নিয়ে ছিলাম। কিন্তু দলের সকল কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালন করেছি। এমনকি ফ‍্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে ভূরুঙ্গামারীতে অগ্রনী ভূমিকা পালন করেছি।

দল আমার বহিস্কারাদেশ প্রত‍্যাহার করেছে এজন‍্য আমি মহান আল্লাহপাকের দরবারে হাজার শুকুরিয়া আদায় করছি এবং দলীয় হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আগামী দিনগুলোতে দলের প্রতি আনুগত‍্য মেনে আস্হা ও অবিচল থেকে দলের সকল কায‍্যক্রমে অংশগ্রহন করতে পারি এজন‍্য সবার কাছে দোয়া কামনা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )