1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০৭ জন দেখেছেন

রংপুরের কাউনিয়ায় ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’ শ্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই মেলা আয়োজন করেছে।

এ উপলক্ষে মেলাস্থল থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এসে ফিতা কেটে ও শান্তির পায়রা উড্ডয়নের মাধ্যমে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এআরএম আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. সুজয় সাহা, উপজেলা কৃষি অফিসার মোছা. তানিয়া আকতার, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার এসআই গোপাল চন্দ্র, ডা. ফেরদৌস হাসান জনি প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামান। খামার স্থাপনে উৎসাহ যোগাতে প্রদর্শনী মেলাতে অংশ নেওয়া ২৯টি ষ্টলে দেশীয় উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর-পাখিসহ পশু পালনে সহায়ক গো-খাদ্য, ঘর, যন্ত্রপাতি ও ঔষধপত্র প্রদর্শিত হয়। অতিথিবৃন্দ প্রাণিসম্পদ প্রদর্শনী স্টল গুলো ঘুরে দেখেন। পরে প্রদর্শনীর সেরা স্টল খামারীকে পুরস্কার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )