1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে গুড নেইবারস শিশু বিষয়ক প্রচারাভিযান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

নীলফামারীতে গুড নেইবারস শিশু বিষয়ক প্রচারাভিযান

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

‘প্রতিটি শিশুই বেড়ে উঠুক তার পূর্ণ অধিকার, ভালোবাসা আর নিরাপত্তার মধ্যে’ প্রতিপাদ্যে নীলফামারীতে শিশু অধিকার বিষয়ক বিশেষ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) কার্যালয়ে এই প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ানের সভাপতিত্বে প্রচারাভিযানে অতিথি থেকে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ সরকার ও সংগলশী ইউনিয়নের বারুনীরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্র জিৎ রায় মিরু।

সভাপতির বক্তব্যে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী সিডিপি ব্যবস্থাপক বিভব দেওয়ান বলেন, অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো। বলেন, গুড নেইবারস বাংলাদেশ বিশ্বাস করে স্থানীয় উদ্যোগ ও তরুণদের সক্রিয় অংশগ্রহণই শিশু অধিকার সুরক্ষায় টেকসই পরিবর্তন আনতে পারে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করতে হবে অন্যতায় তার বঞ্চিত হবে। স্থানীয় তরুণ-তরুণীদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।বলেন, এ রকম অনুষ্ঠানে তৃণমুলে ভালো প্রভাব ফেলে এবং অধিকার আদায়ে ভুমিকা রাখে।

অনুষ্ঠানে চিকিৎসা সহাহয়তা হিসেবে দিঘলডাঙ্গি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আল ইমরান শাহ ও বড় সংগলশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে সালমাকে ৫০ হাজার করে এক লাখ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু শ্রমের নেতিবাচক দিকসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টিতে নাটিকা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর আয়োজনে বিশেষ এই প্রচারাভিযানে ১৬০জন অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )