1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়া প্রেসক্লাবের সম্মাননা স্মারকে সম্মানিত ইউএনও মহিদুল হক | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

কাউনিয়া প্রেসক্লাবের সম্মাননা স্মারকে সম্মানিত ইউএনও মহিদুল হক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ জন দেখেছেন

রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিদুল হক জাতীয় সংসদ ভবন, ঢাকায় সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে কাউনিয়া প্রেসক্লাব। গতকাল রবিবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মতবিনিময় শেষে কাউনিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউএনও মোঃ মহিদুল হক তাঁর কর্মনিষ্ঠা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধ দিয়ে কাউনিয়ার প্রশাসনিক কাজে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর পদোন্নতি রাষ্ট্রীয় কাজে যোগ্যতার স্বীকৃতি এবং একই সঙ্গে কাউনিয়ার মানুষের জন্য একটি আনন্দের সংবাদ।
সম্মাননা স্মারক গ্রহণ করে তাঁকে দেয়া ভালোবাসা ও সম্মানকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করেন মোঃ মহিদুল হক। তিনি বলেন, “জনগণের সেবা আমার দায়িত্ব ও অঙ্গীকার। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দেশসেবার মানসিকতা নিয়ে কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে কাউনিয়া প্রেসক্লাবের সভাপতি, শাহ রাজু, সহ সভাপতি সারওয়ার আলম মুকুল, জসিম সরকার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক জহির রায়হান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আহসান শামীম, কোষাদক্ষ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম , সহ কাউনিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
শেষে তাঁর কর্মজীবনের আরও সাফল্য কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )