1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় নবাগত ইউএনও যোগদান | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

কাউনিয়ায় নবাগত ইউএনও যোগদান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ পাপিয়া সুলতানা। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক নবাগত ইউএনও মিজ পাপিয়া সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
২৬ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়। কাউনিয়ায় যোগদানের আগে মিজ পাপিয়া সুলতানা রাজশাহীতে কমিশনের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নবাগত এই কর্মকর্তাকে বরণ করে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজন করা হয়। নবাগত ইউএনও এবং বিদায়ী ইউএনওকে  উপজেলা পরিষদ কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান, কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার,উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
নতুন ইউএনও মিজ পাপিয়া সুলতানার এর বাড়ি মাগুরায়। দায়িত্ব গ্রহণকালে তিনি কাউনিয়া উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )