1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের দোয়া | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের দোয়া

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ জন দেখেছেন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কাউনিয়া কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কাউনিয়া কলেজ হলরুমে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্টানে কাউনিয়া কলেজের অধ্যক্ষ জনাব মো. ফারুক আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আবু আশরাফ সিদ্দিক পরাগ।

এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মো. আলেফ নুর, সাধারণ সম্পাদক কাওছার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হৃদয়, দপ্তর সম্পাদক মিথুনসহ সহ কলেজের ব প্রভাষক সকল, ছাত্র-ছাত্রী এবং ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )