1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের কর্মশালা | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের কর্মশালা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রজেক্ট সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় সিএনবি প্রকল্পের আওতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন প্রধান অতিথি ছিলেন। সিএনবির প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসানের সভাপতিত্ব বক্তব্য রাখেন তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, পাথারডুবি ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, চরভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন, পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার, এসআই মামুনুর রশিদ, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন প্রমুখ।।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সবাই একসাথে কাজ করলে বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব। ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প যুব সমাজকে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা পালন করতে উৎসাহিত করেছে, যা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

কর্মশালায় উপজেলার নিবন্ধিত ১১টি যুব সংগঠনের সভাপতি, সম্পাদক, চ্যাম্পিয়ন মা-বাবা এবং বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। পরে যুব সংগঠনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )