1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দূপূরের দিকে ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপনের আয়োজন করে।

শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির  উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র‍্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন।

আলোচনা সভায় অন্যানের মধ্যে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, জামায়াতের কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন, এনসিপির ভূরুঙ্গামারী প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শেফালী খাতুন ও এএসআই শামসুজ্জামান বক্তব্য রাখেন।

এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন বলেন, দুর্নীতি প্রতিরোধ একটি সামাজিক চর্চার বিষয়। দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন ও শুদ্ধতার চর্চায় অভ্যস্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )