


পঞ্চগড়ের তেতুলিয়ার কাজিগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষিতে অধিকার ও অন্তর্ভুত্তি নিশ্চিত করন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে র্যালি ও গণসমাবেশ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সেঞ্জ এর আর্থিক সহযোগীতায় এবং বিকাশ বাংলাদেশের বাস্তবায়নে ও উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধী পক্ষ ২০২৫ উৎযাপন উপলক্ষ্যে ‘নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি’, প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান চৌধুরী এর সভাপতিত্তে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য দেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল ইসলাম, শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান, মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবির, সহকারি সমবায় অফিসার মো. জোয়দুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর হাওলাদার, উপজেলা সমাজসেবা অফিসার, মো. আবু তাহের, বিকাশ বাংলাদেশের র্নিবাহী প্রধান মোহাম্মদ আলাউদ্দিন প্রধান, স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী মো. রুহল আমিনসহ এলএফও সদস্যবৃন্ত, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থাপনায় ছিলেন উপজেলা কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সভায় স্ববল প্রকল্পের দ্বিতীয় পর্যায় থেকে কৃষিপণ্য উৎপাদনক অ্যাসোসিয়েশনকে ১২০০০০ টাকা অনুদান প্রদান করে।